Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

রংপুর সদর ৩ আসনে ৭ প্রার্থীকে বৈধ ঘোষণা

রংপুর সদর ৩ আসনের উপনির্বাচনে যাচাই বাছাই শেষে আওয়ামীলীগ, জাতীয়পার্টি ও বিএনপিসহ সাত প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপী, বিধি অনুযায়ী হলফ নামা দাখিল না করাসহ নানা কারনে ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

সকালে জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা, জি.এম সাহাতাব উদ্দিন জানান, আওয়ামীলীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির রাহগির আল মাহি সাদ ও বিএনপির রিটা রহমানসহ, ৭ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে।

ঋণ খেলাপী এবং বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করাসহ নানা কারনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির মহানগর সিনিয়র সহ-সভাপতি কাওসার জামান বাবলা ও কংগ্রেস পার্টির একরামুল হকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

তবে পরবর্তী ৩ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

সংশ্লিষ্ট খবর

Back to top button