Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

রাজশাহীতে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ

বিজয় ঘোষ, রাজশাহী : বাজারে চাহিদা থাকায় রাজশাহীতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মাল্টা। আমদানী করা মাল্টার চেয়ে স্থানীয় এ মাল্টা বেশ রসালো আর মিষ্টি। এছাড়া অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে চাষীদের।

আমসহ অন্যান্য ফসলের বিকল্প হিসেবে প্রায় আড়াই বছর আগে মাল্টা চাষের উদ্যোগ নেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের আহসানুল হক মাসুদ। ঢাকা থেকে ৭’শ চারা সংগ্রহ করে ৬ বিঘা জমিতে রোপন করেন। ইতোমধ্যে ফুল ও ফল আসতে শুরু করেছে। দেশী এ মাল্টা স্বাদে খুব ভালো ও রসালো। চাহিদাও রয়েছে ভাল। মাসুদের সাফল্যে মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অন্যান্য চাষীরাও।

মাল্টা চাষে সফলতার কথা তুলে ধরে চাষীরা বলেন, দেশী এ মাল্টা স্বাদে খুব ভালো ও রসালো। বাজারে চাহিদাও রয়েছে ভাল। অন্যান্য ফসলের বিকল্প হিসেবে চাষ করা যায়। দিনে দিনে মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অন্যান্য চাষীরাও।

বানিজ্যিকভাবে চাষকৃত এই মাল্টা দেশ ও দেশের বাহিরে ছড়িয়ে পড়বে বলে আশা ব্যক্ত করেন, পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম মনজুরে মাওলা।

বাণিজ্যিক ভিত্তিতে মাল্টার বাগান করা গেলে, এটি হয়ে উঠবে লাভজনক ও সম্ভাবনাময় খাত বলছেন, কৃষি সংশ্লিষ্টরা।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button