Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ

অবৈধভাবে জিএম কাদেরের নাম বাদ দিয়ে রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষনার প্রতিবাদে, বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি। শহরের বিডিআর রোডে জেলা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে, রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা।

তারা বলেন, প্রয়াত এরশাদ মৃত্যুর আগে লালমনিরহাটে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে ঘোষনা দিয়েছিলেন, তার মৃত্যুর পর দলের চেয়ারম্যান হবেন তার ছোট ভাই জিএম কাদের। তাই জি এম কাদের ছাড়া অন্য কাউকে চেয়ারম্যান হিসেবে মেনে নেবেননা তারা।

এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী রওশন এরশাদকে জাতীয় পার্টি থেকে অবাঞ্চিত ঘোষনা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button