Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতি

অপরিবর্তিত বাজার দর, কমেছে পেঁয়াজের দাম

সপ্তাহের শুরুতেই রাজধানীর কাঁচাবাজার গুলোতে কমেছে পেঁয়াজের দাম। মজুদ এবং আমদানি পর্যাপ্ত থাকায় গত সপ্তাহের চেয়ে দাম কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, তেলসহ বিভিন্ন মুদি পণ্যের দাম। এদিকে, সরবারাহ পর্যাপ্ত থাকায় কমেছে মাছের দামও। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম।

সপ্তাহের শুরুতেই কিছুটা স্থির রয়েছে রাজধানীর কাঁচাবাজার। মধ্যবিত্তের ক্রয় ক্ষমতায় রয়েছে চাল, ডাল, তেলসহ নানারকম মুদি পণ্যের দাম।

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা। সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কমেছে বলে জানান বিক্রেতারা।

তবে কিছুটা বেশি মুল্য দিয়ে ইলিশ মাছ কিনতে হলেও, কমেছে রুই, কাতলা, রুপচাদাসহ ছোট বড় বিভিন্ন ধরনের দেশি মাছের দাম ।

এদিকে, সব্জির দাম নিয়ে মতবিরোধ রয়েছে ক্রেতা-বিক্রেতাদের। শাক সবজীর দাম বেড়েছে ক্রেতারাএমন দাবি করলেও তা মানতে নারাজ বিক্রেতারা।

গত সপ্তাহের দামে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে ৫৫০ ও ৭০০ টাকায়। দেশি মুরগির ক্ষেত্রে অবশ্য দামের কিছুটা হেরফের হয়েছে।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button