অন্যান্যআন্তর্জাতিক
ইহলোক ত্যাগ করেছেন স্বাধীন জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা

৬ সেপ্টেম্বর শুক্রবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বাধীন জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। তার পরিবার সূত্রে খবরটি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম জিমলাইভ।
অনেকদিন ধরেই বিভিন্ন রকম শারিরীক সমস্যায় ভুগার পর, ৯৫ বছর বয়সে চলে গেলেন তিনি। রবার্ট মুগাবে ২০১৭ সালের নভেম্বর মাসে এক সেনা অভ্যুত্থানের পর শাসন ক্ষমতা হারান।
এর দুই সপ্তাহ আগে, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মাঙ্গাগোয়া এক কেবিনেট মিটিংয়ে বলেছিলেন , চিকিৎসকেরা মুগাবের চিকিৎসা সমাপ্ত ঘোষণা করেছে। এ বছরের এপ্রিল থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন।



