Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

মালটা চাষে স্বাবলম্বি আগৈলঝাড়ার ২৫ চাষি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ২৫জন চাষি বানিজ্যিকভাবে মালটা চাষ করে স্বাবলম্বি হয়েছেন। সরকারের দ্বিতীয় শস্য বহুমুখি প্রকল্পের আওতায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনায় সমতল ভূমির প্রদর্শনী প্লটে চাষ করা সুস্বাদু মালটা, দখল করছে স্থানীয় বাজার। চাহিদা বাড়ছে জেলার বাহিরেও।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে, সমতল ভূমির প্রদর্শনী প্লটে উপজেলার ২৫জন চাষি মালটা চাষ শুরু করেন। কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ও নিবির পরিচর্যায়, মাত্র এক বছরে গাছে ফুল ও ফল ধরতে শুরু করে। আড়াই বছর বয়সী প্রতিটি গাছে অন্তত ৪০ থেকে ৫০ কেজি করে ফল ধরেছে।

গাছ থেকে বছরে দুবার ফল সংগ্রহ করা যায়। প্রতি কেজি মালটা ২শ টাকা দরে বিক্রি করছেন,চাষীরা। দেশীয় মালটার রং সবুজ। পেকে গেলে খেতে খুব মিষ্টি। কোন কীটনাশক ব্যবহার ছাড়াই সম্পূর্ন প্রাকৃতিকভাবে চাষাবাদ করায়, এ ফলের চাহিদা ও সুনাম রয়েছে। একটি মালটা গাছ অন্তত ২০ বছর নিয়মিত ফল দেয়। .

জেলা কৃষি অফিসের দেয়া গাছের চারাসহ প্রয়োজনীয় সহায়তা পেয়ে মালটা চাষে সফল হয়েছেন বলে জানায় চাষিরা।

ভেজালমুক্ত মালটা ক্রয়ের জন্য প্রতিদিন এই মালটা বাগানে আসছেন, ক্রেতারা। বাগান থেকে সতেজ মালটা কিনতে পেরে খুশি তারা।

যারা বানিজ্যিকভাবে মালটা চাষ করতে চায়, জেলা কৃষি অফিস তাদের সার্বিক সহায়তা করবে বলে জানান আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন।

এদিকে মালটা চাষের মাধ্যমে জনগনের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button