Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন রওশন এরশাদ

আজ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ।

আর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মশিউর রহমান রাঙ্গা। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আগামী ছয়মাসের মধ্যে দলীয় সম্মেলন করে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হবে। একইসাথে দলীয় কো-চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে তার সম্মান রক্ষারও আহ্ববান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। প্রেসিডিয়াম সদস্যদের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত না দেয়ারও আহ্বান জানান, আনিসুল ইসলাম মাহমুদ।

এরআগে এককভাবে দলীয় সিদ্ধান্ত নেওয়ায় জিএম কাদেরের সমলোচনাও করেন তিনি। জাতীয় পারটির চেয়ারম্যান এইচ এরশাদ মারা যাওয়ার পর দলটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় তার ভাই জিএম কাদেরের নাম।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button