Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলাস্লাইডার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে এ’গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের এ’গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে স্কটল্যান্ডকে ১৩ রানে সেমিফাইনালে উঠেছে সালমা খাতুনের দল।

বৃষ্টির কারণে ম্যাচের শুরুতেই কমানো হয় ম্যাচের পরিধি। ইনিংস প্রতি করা হয় ১৭ ওভার। টস হেরে ব্যাট করতে নেমে মুরশিদা খাতুনের ২৬, নিগার সুলতানা জ্যোতির ৩৫ ও ফারজানা হক পিঙ্কির ২৩ রানে ভর করে ৪ উইকেটে ১০৪ রানের সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। কিন্তু এরপর আবারো বৃষ্টি শুরু হলে স্কটল্যান্ডকে নতুন টার্গেট দেয়া হয় ৮ ওভারে ৬৩ রান।

তবে নাহিদা আকতার, ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৯ রান করে স্বাগতিকরা। এদিকে বি’গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে থাইল্যান্ড ও আয়ারল্যান্ড। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষচারে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বি’গ্রুপের রানার্সআপ আয়ারল্যান্ড। বৃহস্পতিবার হবে সেমিফাইনাল।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button