Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ব বানিজ্য

বাহরাইনে বাণিজ্য প্রদর্শনী উপলক্ষে মতবিনিময় সভা

বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের আয়োজনে বাংলাদেশী ব্যবসায়ীদের নিয়ে বাহরাইনে আগামী ১২ থেকে ১৪ই সেপ্টেম্বর তিনদিন ব্যাপী, বাণিজ্য প্রদর্শনী ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বিভিন্ন পেশার প্রবাসীরা। রাজধানী মানামার একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়।

মিসবাহ আহমদের সভাপতিত্বে, সভাটি পরিচালনা করেন, আব্দুল কাদের। এতে, প্রধান অতিথি ছিলেন, বাহরাইন বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান শাফাকাত আনোয়ার। বক্তব্য রাখেন, বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দরা।

বাংলাদেশ বাহরাইন ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে এবং বিশেষ করে মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাহরাইন বাংলাদেশ কূটনীতিক সম্পর্ক এবং শ্রমবাজারের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button