Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলাস্লাইডার

আটলান্টায় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ

আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে ‘বাংলায় বিশ্ব, বিশ্বে বাংলা’ এই শ্লোগানে, গত ৩১ আগস্ট এবং পহেলা সেপ্টেম্বর, আটলান্টায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ। দু দিনব্যাপী এ সমাবেশ ঘিরে ছিলো সাংস্কৃতিক নানা আয়োজন। গোটা আয়োজনটি ঘিরে ব্যাপক সাড়া পড়ে যায় আটলান্টা প্রবাসীদের মধ্যে।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনাবাসী কবি সাহিত্যিকদের দু’দিনের এ সমাবেশটি অসাধারণ একটি মিলনমেলায় পরিণত হয়। আমেরিকার বিভিন্ন স্টেট, বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গসহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা সমবেত হয়েছিলেন জর্জিয়ার আটলান্টায়। দু দিনব্যাপী এ সমাবেশের আহবায়ক ছিলেন, গল্পকার ও কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। সমাবেশটির স্থানীয় আয়োজক সংগঠন ছিল সেবা বাংলা লাইব্রেরী।

লেখক ও সাংবাদিক শামীম আল আমিনের পরিচালনায়, স্থানীয় বার্কমার হাইস্কুল মিলনায়তনে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের “আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে” এই সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয় । এরপর প্রদীপ প্রজ্জ্বলন করে বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের উদ্বোধন করেন জ্যোতিপ্রকাশ দত্ত। সমাবেশ উপলক্ষ্যে লেখক হুমায়ূন কবিরের সম্পাদনায় ‘হৃদবাংলা’ নামে একটি প্রকাশনা বের করা হয়। এর মোড়ক উন্মোচন পর্বে উপস্থিত ছিলেন পূরবী বসু। বক্তব্য রাখেন জ্যোতিপ্রকাশ দত্ত এবং সাহাব আহমেদ। এসময় লেখক অভিজিৎ রায় স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেষে দিনব্যাপী কবিতা, গল্প পাঠ, সাহিত্য বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। বিকালে দ্য কনসার্ট ফর বাংলাদেশের উপর শামীম আল আমিনের পরিচালনায় তৈরি একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় যন্ত্রসঙ্গীত, মঞ্চনাটক ও গান। গান পরিবেশন করেন শিল্পী তাজুল ইমাম, সেজান মাহমুদ, জীবন বিশ্বাস ও মনিকা মুনা।

সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে আরও ছিলেন, মতলুব আলী, আনিস আহমেদ, তাজুল ইমাম, লুৎফর রহমান রিটন, মাহাবুব হাসান সালেহ, হুমায়ূন কবীর, গুলশান আরা কাজী, আনিসুজ্জামান, আশফাক স্বপন, মোহাম্মদ হাসিবসহ অনেকে। আহবায়ক জ্যোতিপ্রকাশ দত্ত জানান, প্রথমবারের মতো এই আয়োজিত এ সমাবেশে অনেক বেশি সাড়া পাওয়া গেছে। তাই ভবিষ্যতে আরও বড় আঙ্গিকে এটি হবে। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন পূরবী বসু।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button