Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিস্লাইডার

আগস্টে ১৪৮ কোটি ডলার রেমিট্যান্স আহরণ

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ

চলতি বছরের আগস্টে ১৪৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংক হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নেয়ার ফলে, চলতি বছর রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকার রেমিট্যান্সে দুই শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংক নীতিমালা করে এ সিদ্ধান্ত কার্যকরে, সম্প্রতি এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের এ সুবিধা দেয়া হবে। দেড় হাজার ডলার পর্যন্ত অর্থ প্রণোদনা পাবেন তারা।

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে রেকর্ড হয়েছে। অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।

বাংলাটিভি/ সৌরভ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button