Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলাস্লাইডার

পাকিস্তানি দালালের চক্রান্তে বাংলাদেশী নাগরিক গ্রেফতার

বাংলাদেশ থেকে অবৈধ পথে সাউথ আফ্রিকা যাওয়ার পথে, মোজাম্বিকে ১২ বাংলাদেশীকে আটক করেছে দেশটির পুলিশ।

গত ২৫ আগষ্ট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে রওনা দিয়ে দুবাই হয়ে দারুসসালাম দিয়ে, ২৮ আগস্ট মোজাম্বিকে প্রবেশ করে এসব বাংলাদেশী নাগরিক। আদম পাচারের সাথে জড়িত রিয়াদ হোসেন নামে বাংলাদেশী এক দালালের সাথে পুলিশের করা চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না করায়, মোজাম্বিক পুলিশ খাইয়া নামক চেক পোষ্টে তাদের আটক করে।

জানা যায়, আদম পাচারের সাথে জড়িত পাকিস্তানি একটি গ্রুপের সাথে, দালাল রিয়াদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। সে শত্রুতার জেরে অতিরিক্ত টাকা আদায় করতে পুলিশকে ম্যানেজ করে, পাকিস্তানি দালাল এসব বাংলাদেশী নাগরিকদের গ্রেফতার করায়। এদিকে ১২ বাংলাদেশী আটকের পরপরই দালাল রিয়াদ হোসেন পলাতক রয়েছে।

আটককৃতরা জানান,তাদের কাছ থেকে ৭ লাখ টাকা করে নিয়েছে রিয়াদ। বর্তমানে তারা দেশটির খাইয়া নামক পুলিশ স্টেশনে হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button