Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্লাইডার

রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল সুবিধাদি বন্ধের নির্দেশ

রোহিঙ্গা ক্যাম্পে আগামী ৭ দিনের মধ্যে মোবাইল সুবিধাদি বন্ধের নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসি। এদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামকে বদলি করে নতুন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে।

রোববার সব মোবাইল অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছে সংস্থাটি দুটি।

বিটিআরসির উপ-পরিচালক মো. নাহিদুল হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে রোহিঙ্গা ক্যাম্পে সিম বিক্রি ব্যবহার বন্ধ তথা মোবাইল সুবিধাদি না দেওয়া সংক্রান্ত সকল ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এদিকে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামকে বদলি করা হয়েছে, নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মাহবুব আলম তালুকদারকে। একই সাথে রোহিঙ্গা দায়িত্বে অবহেলার কারনে উখিয়া-টেকনাফের ৭টি রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জকে একযোগে প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button