Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্লাইডার

মেট্রোরেলের ট্রায়াল রান শুরু হবে ২০২০ সালে

২০২১ সালের ১৬ ডিসেম্বরস্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর। এবছরই মেট্রোরেল চালু হওয়ার ইঙ্গিত দেয়া হচ্ছে। এ লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে মেট্রোরেল প্রকল্পের কাজ । উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও পর্যন্ত এখন দৃশ্যমান।

আগামী মাস থেকেই মেট্রোরেলের ট্র্যাক বসানো শুরু হবে এবং একই সাথে বসানো হবে ইলেকট্রিক লাইন। মেশিনের মাধ্যমে এগুলো বসাতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এসব তথ্য জানিয়েছেন।

এমএএন ছিদ্দিক জানান, ‘উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় ৪৫ ভাগ সম্পন্ন হয়েছে এবং পুরো প্রকল্পের অগ্রগতি ২৪ ভাগ এগিয়েছে। ২০২০ সালের জুন মাস নাগাদ যখন পূর্ণাঙ্গ সেট আসলে তবেই ট্রায়াল রান শুরু করা হবে। তবে উদ্বোধনের পর যাত্রী পরিবহন সেবা চালু করা হবে।

প্রকল্পের তথ্যানুযায়ী মোট ১৬টি স্টেশন থাকবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। মেট্রোরেলের প্রথম স্টেশন হবে উত্তরার দিয়াবাড়িতে। এর নাম হবে উত্তরা নর্থ; এর পরের স্টেশনগুলো হলো যথাক্রমে উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় ও মতিঝিল।

এই ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, এরই মধ্যে উত্তরা-আগারগাঁও অংশে স্টেশন নির্মাণের কাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। আর উত্তরা-মতিঝিল রুট হবে সম্পূর্ণ এলিভেটেড ও বিদ্যুৎচালিত।এখন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জুনের পর উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রায়াল রানের মেট্রোট্রেন চলতে দেখবে ঢাকাবাসী।

সংশ্লিষ্ট খবর

Back to top button