Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিবাংলাদেশ

রংপুর ৩ শূন্য আসনের উপ-নির্বাচন ৫ অক্টোবর

 

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচন ৫ অক্টোবর।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান এই তফসিল ঘোষণা করেন।

ইসির দেওয়া তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৫ অক্টোবর।

তিনি বলেন, ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই উপ-নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নেওয়া হবে।

গত ১৪ জুলাই এইচএম এরশাদ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর ১৬ জুলাই এ আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button