
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, যারা একদলীয় বাকশাল গঠন করে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিলো তারাই এখন বিরোধী মতকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আগামীতে আরো বেগবান হবে বলেও জানান তিনি।
রবিবার, সকালে বিএনপির ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্য করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন বিএনপির এখন একমাত্র লক্ষ্য নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তি।
বাংলাটিভি/ এস নূর



