Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিস্লাইডার

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় অর্থনৈতিক ভাবে সুফল পাচ্ছে জনগনঃ প্রধানমন্ত্রী

প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় জনগন অর্থনৈতিক ভাবে সুফল পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৬-২০১৭ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য সেরা ৬৬ রপ্তানিকারককে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।

জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা অনুযায়ী, এবার মোট ২৮টি ক্যাটাগরিতে এ পদক দেওয়া হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে সবচেয়ে বেশি রপ্তানি করে সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণপদক পাচ্ছে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিকস লিমিটেড। প্রতিষ্ঠানটি এর আগেও কয়েক অর্থবছর এ পদক অর্জন করে। অন্য প্রতিষ্ঠানের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে।

এ ছাড়া তৈরি পোশাক খাতের ওভেন খাতে স্বর্ণপদক পাচ্ছে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্ট লিমিটেড, একই খাতে ব্রোঞ্জপদকও পাচ্ছে হা-মীম গ্রুপের দ্যাটস ইট স্পোর্টসওয়্যার লিমিটেড। এ খাতে রৌপ্যপদক পাচ্ছে একেএম নিটওয়্যার। পণ্য ও সেবা খাতের ২৯টি প্রতিষ্ঠানকে স্বর্ণ, ২১টি প্রতিষ্ঠানকে রৌপ্য, এবং ১৬টি প্রতিষ্ঠানকে ব্রোঞ্জ পদক দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ এর পর ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন থেকেই দেশের অগ্রযাত্রা ও মানুষের আর্থিক ক্ষমতা , ক্রয় ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে স্বল্প-মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেয়া হচ্ছে। আগামী অর্থবছরে ৮.২ ভাগ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ডাবল ডিজিটে নেয়ার লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।

এ সময় শিল্পাঞ্চল গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনার দিকে বিশেষ ভাবে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/ এস নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button