Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

আবার বাড়ছে স্বর্ণের দাম

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে গত দেড় মাস অর্থাৎ প্রায় ৪৫ দিনে স্বর্ণের দাম বাড়ল পাঁচবার। এর মধ্যে চলতি মাসের ১৮ দিনেই বেড়েছে তিন বার।

সোমবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে। এবারও প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৫৬ হাজার ৮৬২ টাকা। এর আগে ছিল ৫৫ হাজার ৬৯৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি করা হবে ৪ হাজার ৬৭৫ টাকা। ফলে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ৫২৯ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রাম বিক্রি করা হবে ৪ হাজার ২৪৫ টাকায়, এতে প্রতি ভরির দাম পড়বে ৪৯ হাজার ৫১৩ টাকা। আন্তর্জাতিক বাজারে ক্রমাগত স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। ফলে দেশীয় বুলিয়ান মার্কেটে স্বর্ণের দাম বাড়ায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button