Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপে না বসার ঘোষণা উত্তর কোরিয়ার

 

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আর কোনো ধরনের সংলাপে না বসার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের এক ভাষণে ২০৪৫ সালের মধ্যে দুই কোরিয়াকে এক করার অঙ্গীকার ব্যক্ত করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন। এরপরই এক বিবৃতিতে সিউলের নানা কর্মকাণ্ড তুলে ধরে কোন সংলাপে না বসার ঘোষণা দেয় পিয়ংইয়ং। এ ঘোষণা, দুই দেশের শান্তি আলোচনার চুক্তির পরিপন্থি বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া।

শুক্রবার ভোরে আবারও জাপান সাগরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে ছয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে যৌথ সামরিক মহড়া আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছে উত্তর কোরিয়া।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button