Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাবাংলাদেশশোক সংবাদ

এখনো সন্ধান মেলেনি মোহনা টেলিভিশনের সাংবাদিক এফ এম মুশফিকুর রহমানের

এখনো খুঁজে পাওয়া যায়নি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এফ এম মুশফিকুর রহমানকে। শনিবার সন্ধ্যায় তার মামার সাথে দেখা করতে গুলশান ১ থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় তিনি।

এ ঘটনায় রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মুশফিকের মামা এজাবুল হক। তার দাবি,পরিবারিক দ্বন্দ্ব বা পেশাগত কোনো কারণে দুর্বৃত্তরা অপহরণ করেছে তাকে। এর আগে হত্যার হুমকি দিচ্ছে এমন অভিযোগে মিরপুরের পল্লবী থানায় একটি জিডি করেছিলেন মুশফিক নিজেই। ঘটনা তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

মোহনা টেলিভিশনের প্রতিবেদক এফ এম মুশফিকুর রহমানের মামার দাবি, শনিবার সন্ধ্যায় গুলশান-১ এর এই খাবার হোটেলেই তার সঙ্গে দেখা করে বাসার উদ্দেশ্যে রওনা হন মুশফিক। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বাসায় ফেরেননি সে। তখন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন দুটিও বন্ধ।এসব বিষয় উল্লেখ করে রাতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

মুশফিকের মামা জানান,পারিবারিকভাবে গত ১৮ বছর ধরে দ্বন্দ্ব চলছে এটা নিয়ে হতে পারে যে কোন কিছু ঘটতে পারে। আবার যেহেতু তিনি সাংবাদিক এই কারণেও এমনটা হতে পারে বলে জানান তিনি।

এর আগে ২২ জুলাই অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেয়া হয়েছিলো উল্লেখ করে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন মুশফিক নিজেই। গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা জানান,এসব বিষয় মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।

গুলশান থানার এসআই আনোয়ার হোসেন বলেন,তাকে উদ্ধারের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খুব দ্রুতই রহস্য উন্মোচন করা হবে।

২০১০ সাল থেকে বেসরকারি টেলিভিশন মোহনা-তে প্রতিবেদক হিসেবে কাজ করে আসছেন মুশফিক। এছাড়া চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয় নামের নিজ গ্রামের একটি স্কুলের পরিচালনা কমিটির সভাপতিরও দায়িত্ব পালন করছেন  মুশফিকুর রহমান।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button