Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জন। এই ভূমিধসের পর থেকে ২২ জন নিখোঁজ রয়েছে। 

দেশটির সরকারী নিউজ এজেন্সি সিনহুয়া স্থানীয় জরুরি উদ্ধার কর্মীদের বরাত দিয়ে জানায়, গুইঝু প্রদেশের সুইচেং জেলায় শনিবার রাতে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। 

গত বৃহস্পতিবারের ওই ভূমিধসে পুরো কাদার প্রবাহে ২১টি বাড়ি ঢেকে যায়।  এখানে দুইটি শিশু এবং শিশুসহ এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ভূমিধ্স্থাবসের ঘটনার পরবর্তী সময়েই একটি স্কুলে জরুরি মেডিকেল সার্ভিস চালু করা হয়েছে এবং উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরকার অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য ৩০ মিলিয়ন ইউয়ান (৪.৩৫ মিলিয়ন ডলার) বরাদ্দ দিয়েছে।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button