Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন

থেরেসা মে’র পদত্যাগের ঘোষণার পর প্রায় দুইমাসের ভোট আনুষ্ঠানিতা শেষে ঘোষণা করা হয়েছে ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রীর নাম। দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে টপকে কনজারভেটিভ নেতা বা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

আজ স্থানীয় সময় বেলা ১২টার দিকে বরিস জনসনকে দেশটির নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়। এর আগে সোমবার বিকেল পর্যন্ত জেরেমি হান্ট ও বরিস জনসন- এ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজনকে জয়ী করতে ভোট দেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নিবন্ধিত সমর্থকরা। এর মধ্যে ৯২ হাজার ১৫৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বরিস জনসন। আর ৪৫ হাজার ৫৯৭ ভোটের ব্যবধানে হেরেছেন ব্রিটেনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। তিনি ভোট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬টি।এ নির্বাচনে ৮৭  দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে বলে কনজারভেটিভ পার্টির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

ব্রেক্সিট ব্যর্থতায় দলে বিদ্রোহের মুখে সরে যেতে বাধ্য হওয়া তেরেসা মে বুধবার বিকালে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র দেবেন। এর পর পরই তার উত্তরসূরি বাকিংহাম প্যালেস ঘুরে এসে অসীন হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে।

দেড় যুগের সাংবাদিকতা আর রাজনৈতিক জীবনের নানা উত্থান-পতন পেরিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন বরিস।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button