Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতি

ফের বড় ধস পুঁজিবাজারে, আড়াই বছরের মধ্যে সর্বনিম্নে সূচক

দরপতনের ধারায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স নেমে এসেছে ৫০০০ পয়েন্টের নিচে; গত আড়াই বছরের মধ্যে এটাই সূচকের সর্বনিম্ন পতন। সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইএক্স ৬৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৬ দশমিক ৪৪ পয়েন্টে নেমে আসে।

সূচকে এর চেয়ে খারাপ অবস্থা ছিল সর্বশেষ ২০১৬ সালের ২২ ডিসেম্বর, সেদিন সূচক নেমে গিয়েছিল ৪ হাজার ৯৬৬ পয়েন্টে। চলতি বছরের ২৪ জানুয়ারি ডিএসইএক্স সূচক অবস্থান করছিল ৫৯৫০ পয়েন্টে। সেই হিসাবে গত ছয় মাসে ১০০০ পয়েন্ট হারিয়েছে ডিএসইর প্রধান সূচক।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে এখন আতঙ্ক চলছে; সেই আতঙ্কে প্রতিদিনই পড়ছে সূচক। বেশ কিছুদিন ধরে সব খাতের শেয়ারের দরই পড়ে যাচ্ছে। ছোট বিনিয়োগকারীরা ফের রাস্তায় নামছেন। মিছিল-মানববন্ধন হচ্ছে। বৃহস্পতিবার তারা ১৫ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন।

বাজার নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক পতন ঠেকাতে নানা পদক্ষেপও নিচ্ছে। ‘অস্বাভাবিক’ এই পতনের কারণ খুঁজতে রোববার একটি কমিটি করেছে বিএসইসি। কিন্তু কোনো কিছুতেই পতন ঠেকানো যাচ্ছে না।

বাংলাটিভি/ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button