Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

অসিয়তকৃত জমিতেই এরশাদের দাফন সম্পন্ন করার দাবী রংপুরবাসীর

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফন করার লক্ষ্যে কবর খোঁড়ছে রংপুরবাসী। সোমবার রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে এরশাদের পল্লীনিবাস বাসভবন সংলগ্ন লিচু বাগানে কবর খোঁড়ার কাজ করেছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এসময় সিটি মেয়র বলেন, আমাদের প্রিয় নেতার মরদেহ গ্রহণে আমরা প্রস্তুত। আমাদের সঙ্গে রাজশাহী বিভাগীয় জাতীয় পার্টি রয়েছে। তারাও রংপুরে মরদেহ দাফনে একমত। যেকোনো মূল্যে মরদেহ রংপুরে দাফন  করা হবে। এজন্য প্রধানমন্ত্রীসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের সার্বিক সযোগিতা কামনা করেন তিনি।

মেয়র আরও বলেন,সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে এখানে এসে কবর জিয়ারত করতে পারে সেলক্ষ্যেই খোলা জায়গায় দাফন করা হবে।

পরিবারের কিছু সদস্য এবং নিজ দলের কিছু নেতার কারণে হুসেইন মহুম্মদ এরশাদকে রংপুরে দাফন করতে বাধা দেয়া হচ্ছে  উল্লেখ করে মেয়র বলেন, জাতীয় পার্টিতে কিছু ব্রোকার আছে। এরা যখন যার, তখন তার ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা যারা ত্যাগী নেতাকর্মী আছি, এর আগেও তাদের ষড়যন্ত্র নস্যাৎ করেছি, এখনো করবো, আগামীতে করবো।

সুনির্দিষ্ট করে কারও নাম উল্লেখ না করলেও রংপুরে দাফন হলে যাদের গায়ে লাগবে তারাই পর্দার আড়ালে থেকে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন মেয়র।

তিনি আরো বলেন, সাধারণ মানুষ থেকে তাকে বিচ্ছন্ন করতে এবং দলকে নিশ্চিহৃ করতে একটি মহল এ চক্রান্ত করছে। আমরা চাই হুসেইন মুহম্মদ এরশাদের স্বৃতি বিজরিত রংপুর নগরীর দর্শনামোড়ের পল্লীনিবাসেই তার অসিয়তকৃত জায়গায় তাকে সমাধিস্থ করা হোক। এজন্য রংপুর ও রাজশাহী বিভাগীয় জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে রংপুরে কবর খোঁড়ার খুড়েছে রংপুরবাসী।

বাংলা টিভি/ শাহেল মাহমুদ

সংশ্লিষ্ট খবর

Back to top button