Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

এরশাদকে শেষ বারের মত শ্রদ্ধা জানিয়েছেন দলীয় নেতা কর্মীরা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে শেষ বারের মত শ্রদ্ধা জানিয়েছেন দলীয় নেতা কর্মীরা। দুপুরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশ থেকে আসা অসংখ্য নেতা কর্মীর শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হন পল্লীবন্ধু। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানাজা। 

দুপুর ১২টার দিকে শেষবারের মতো দলীয় কার্যালয়ে আসলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তবে জীবিত নয় লাশ বাহি গাড়ি চেপে।

এরশাদের মরদেহ দেখতে সকাল থেকেই সারা দেশ থেকে আসা অসংখ্য ভক্ত, নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভীর করে দলীয় কার্যালয়ের সামনে।  শেষ বারের মত প্রিয় নেতাকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে।

শ্রদ্ধা জানানো শেষে নেতা কর্মীরা জানান,দেশের রাজনীতিতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শূন্যতা পূরণ হবার নয়।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় সাবেক এই রাষ্ট্রপতির দ্বিতীয় জানাজা। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রীপরিষদ, সংসদসদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button