Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবাংলাদেশ

পণ্যের মান নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী

 

যে কোন পণ্যের মান নিয়ন্ত্রণে সরকার সব সময় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং-ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  এ সময় উদ্যোক্তাদের পাশে সরকার সব সময় থাকবে বলেও জানান তিনি।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং-ডে  উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।

এতে, এমন আয়োজনের মাধ্যমে তরুণ মেধাবীরা এ পেশায় আগ্রহী হবে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী। সাধারণ মানুষের আস্থা ঠিক রেখে সবাইকে কাজ করার ও আহ্বান জানান তিনি।

নিজেদের পন্য বহির্বিশ্বে তুলে ধরার পাশাপাশি উদ্যোগতাদের পাশে সরকার থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

সকলের অবদানে আজ ভেজাল মুক্ত খাদ্য জনগণের কাছে পৌছে দেয়া সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button