Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

এই প্রথমবারের মতো কোন আসনে হচ্ছে ইভিএমে ভোট

 

আসছে ২৪শে জুন বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচনের ১৪১টি কেন্দ্রের সবকটিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে।

বগুড়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোটগ্রহণ- ভোটারদের বাড়তি আগ্রহের পাশাপাশি আছে মিশ্র প্রতিক্রিয়াও। ইভিএম নিয়ে প্রধান দুই প্রার্থীরও আছে দুই মত। আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা বলেন, ইভিএম একটি নতুন প্রযুক্তি। জনগণও চায় উন্নতির দিকে যেতে। তাই সবাই এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছে।
বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, নির্বাচন কমিশন যদি শক্তিশালি হতো, তাহলে আমাদের কোন অসুবিধা ছিল না। নির্বাচন কমিশনকে যদি তাদের ক্ষমতা দেয়া হয়, আইনের শাসন থাকে বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত না হতো, তাহলে ইভিএম নিয়ে আমাদের কোন সমস্যা ছিল না।

নির্বাচন কমিশন ভোটারদের সচেতন করতে নানা উদ্যোগসহ কর্মকর্তাদের দিচ্ছে প্রশিক্ষণ। প্রধান নির্বাচন কমিশনার,পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে বলেন- ভোট হবে উৎসবমুখর- শান্তিপূর্ণ ও নিরপেক্ষ।কর্মকর্তাদের প্রশিক্ষণ ছাড়াও ভোটারদের সচেতন করা হচ্ছে।
তবে নির্বাচন কর্মকর্তা ও ভোটারদের মধ্যে অনেকেই নতুন পদ্ধতি নিয়ে আগ্রহের কথাও জানান। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা জানান- নির্বাচনের পরিবেশ বা ইভিএম নিয়ে কোন সংশয় নেই।
ইভিএম নিয়ে সবাই বলেছেন এটি খুব ভালো একটা পদ্ধতি। এর মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হবে এবং এতে কোন ভুল হওয়ার সম্ভাবনা নেই। ভোটাররাও স্বাচ্ছন্দে ভোট দিতে পারবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকায় সেনাবাহিনী নিয়োগ করা হবে না। তবে, ইভিএমের বুথগুলোতে টেকনিক্যালপার্সন হিসেবে সেনাসদস্যরা থাকবেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ২২শে জুন ইভিএম-এ মক ভোটিং হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button