Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদস্লাইডার

রাজধানীতে এক্সিম ব্যাংকের ১২৪ তম শাখার উদ্বোদন

রাজধানীতে এক্সিম ব্যাংকের ১২৪ তম শাখার উদ্বোদন করা হয়েছে। সকালে মহাখালি ডিওএইচএস এলাকার এসকেএস টাওয়ারের ২য় তলায় ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ফিতা কেটে ্এ শাখার উদ্বোধন করেন।

উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, ডিওএইচএস এলাকায় একটি শাখা স্থাপন করা আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো আজ সে স্বপ্ন পুরন হয়েছে। তিনি বলেন, এক্সিম ব্যাংক অত্যন্ত দক্ষতার সাথে সুনাম বজায় রেখে গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে ইসলামী শরীয়া মেনে ব্যাবসা করে যাচ্ছে। এসময় আরো ব্ক্তব্য রাখেন, সাবেক সেনা প্রধান ও সাবেক মন্ত্রী লে: জনারেল নুরুদ্দিন খান ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান (এমপি), এক্সিম ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলি মিয়া।

এতে উপস্থিত ছিলেন, পরিচালনা পরিষদ সদস্য মো: শহিদুল্লাহ, মেজার অব খন্দকার নুরুল আফসার, মো নুরুল আমিন ফারুক, লে: কর্নেল অব সিরাজুল ইসলাম বীর প্রতিক, অধ্যাপক মো সেকান্দার খান, উর্ধ্বতন সেনা কর্মকর্তা, এক্সিম ব্যাংকের উধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন  ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button