Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

 

 বিবিসি জানিয়েছে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প সোমবার যুক্তরাজ্যে পৌঁছেছেন।

যুক্তরাজ্যে পৌঁছার পর ট্রাম্পকে অভিবাদন জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এবং যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন।

তবে ট্রাম্প যুক্তরাজ্যের মাটিতে নামার আগে লন্ডনের মেয়র সাদিক খানের কড়া সমালোচনা করেছেন ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে রাজ-পরিবারের সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে জলবায়ু পরিবর্তন ও চীনের হুয়াওয়ে নিয়ে আলোচনা হওয়ার কথা আছে।

এর আগে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা সানকে ট্রাম্প বলেছেন, ‘ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন প্রধানমন্ত্রী হিসেবে চমৎকার করবেন। তিনি থেরেসা মে’র স্থলাভিষিক্ত হয়ে ভালোই করবেন।’

ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের এমন মন্তব্য নজিরবিহীন বলে বর্ণনা করেছেন বিশ্লেষকরা।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার চুক্তি বেক্সিট নিয়ে ব্যর্থতার জেরে থেরেসা মে ৭ জুন পদত্যাগ করতে যাচ্ছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button