Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশস্লাইডার

সচিবালয়ে শেষ কর্মদিবসে কাজে ছিল কিছুটা ঢিলেঢালা ভাব

 

চাঁদ দেখা সাপেক্ষে ৫ বা ৬ জুন দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই ঈদুল ফিতরের আগে সোমবার শেষ কর্মদিবসে সচিবালয়ের চিত্র ছিল অনেকটাই স্বাভাবিক। তবে কাজে কিছুটা ঢিলেঢালা ভাব ছিল।

অফিসে উপস্থিত অনেকেই পরস্পরের সঙ্গে গল্প-গুজবে মেতে ছিলেন। কেউ সহকর্মীর সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় সেরে নেন।

শবে কদরের ছুটির পর ঈদের বন্ধের মধ্যে একদিন অফিস থাকায় কেউ কেউ আগেই ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন। কেউ কেউ সোমবার হাজিরা দিয়েই বাড়ি ফিরতে ছুটছেন রেল, বাসস্টেশন কিংবা লঞ্চঘাটের দিকে।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, দুই ছুটির মাঝে যারা ছুটি নেন, তাদের এই ছুটি আগের বা পরের সরকারি ছুটির সঙ্গে যুক্ত হয়ে তার ছুটি হিসেবে গণ্য হবে। এ জন্য শবে কদর ও ঈদের ছুটির মাঝখানের কর্মদিবসে ছুটি নেয়ার হার খুব কম।

তবে একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করে বলেন, ‘ঈদের আগে শেষ কর্মদিবসে একটু ছাড় দিতে হয়। দু-একজন আজ হাজিরা দিয়ে চলে গেছেন।’

সোমবার মন্ত্রিসভার বৈঠকের নির্ধারিত দিন হওয়ায় এমননিতেই সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন না। দর্শনার্থী না থাকায় অন্যান্য দিনের মতো ভবনের লিফটের সামনে মানুষের ভিড় ছিল না।

সচিবালয়ে বেলা ১১টার দিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে স্মারক ডাকটিকেট উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। দুপুর পৌনে ১২টার দিকে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার (৫ জুন) ঈদুল ফিতর পালিত হবে। এ ক্ষেত্রে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪, ৫ ও ৬ জুন) সরকারি ছুটি থাকবে। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে বৃহস্পতিবার (৬ জুন)। সেক্ষেত্রে একদিন বেড়ে শুক্রবারও (৭ জুন) সরকারি ছুটি থাকবে, যদিও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button