Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅন্যান্যআন্তর্জাতিকবাংলাদেশ

আজ বিশ্ব দুগ্ধ দিবস

আজ বিশ্ব দুগ্ধ দিবস। দুধ এবং দুগ্ধজাত পণ্যের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতি বছর জুন মাসের প্রথম দিনে দিবসটি পালিত হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক আব্দুল জব্বার জানান, দেশে দুগ্ধ শিল্প অনেক পিছিয়ে আছে। বর্তমানে দেশে দুধের চাহিদা বছরে ১৪৬ দশমিক ৫১ লাখ টন। উৎপাদন হচ্ছে মাত্র ৭২ দশমিক ৭৫ লাখ টন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে প্রতিদিন অন্তত ২৮০ মিলিলিটার দুধ গ্রহণ করা উচিত। অথচ আমরা মাথাপিছু প্রতিদিন দুধ গ্রহণ করছি মাত্র ১২৫ দশমিক ৫৯ মিলিলিটার। দেশে দ্রুত দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়াতে হবে।

প্রতি বছরের মতো এবারও যথাযথভাবে দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি নিয়েছে। 

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button