Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতি

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এফবিসিসিআই’র শ্রদ্ধা নিবেদন

দেশের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংগঠনটির নতুন সভাপতি শেখ ফজলে ফাহিম।
Capture 14

সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সংগঠনের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ মুনতাকিম আশরাফ এবং সহ-সভাপতি হাসিনা নেওয়াজ, দিলীপ কুমার আগরওয়ালা, মোঃ সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ ও নিজামুদ্দিন রাজেশ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত সাংবাদিকদের কাছে এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদের পরিকল্পনার কথা জানান।

পরে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ ও পরিচালকবৃন্দ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম জাদুঘরের পরিদর্শন বইতে তাঁর মন্তব্য লেখেন।

গত ১৯ মে তারিখে ২০১৯-২০২১ মেয়াদকালের জন্য দায়িত্ব গ্রহণ করেছে এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত এই পরিচালনা পর্ষদ  ।

বাংলাটিভি/রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button