Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবাংলাদেশ

বাজেটে কোনো পণ্যে ভ্যাট বাড়ছে না: অর্থমন্ত্রী

আসছে অর্থবছরের বাজেটে কোনো পণ্যে ভ্যাট বাড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাজেটে ভ্যাটের হার বরং আগের চেয়ে কমবে।মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

 নতুন আইনে ভ্যাটের হার বাড়বে না। তবে আমরা ভ্যাটের আওতা বাড়াবো। আমরা সব কিছুই সুন্দরমতো করবো। ভ্যাট দিতে কেউ কষ্ট পাবে না। নতুন ভ্যাট আইনে সব কিছুই করবো উইন উইন সিচুয়েশনে।

আ হ ম মুস্তফা কামালল বলেন, ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে ভুল বোঝাবুঝি ছিল তার অবসান হয়েছে। সুতরাং ভ্যাট আইন বাস্তবায়নে আর কোনো সমস্যা নেই। আগামী পহেলা জুলাই থেকে ভ্যাট আইন বাস্তবায়ন হবে।

তিনি বলেন, আইনগত কারণে আমরা ভ্যাট আইনের সব তথ্য এখনই প্রকাশ করবো না। করতে পারবো না। সেটা বোঝানোর পর ব্যবসায়ীরা তা মেনে নিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, ভ্যাট আইন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনযোগ্য। এটি বাস্তবায়নের পর যদি কোথাও কোনো সীমাবদ্ধতা দেখা দেয় তাহলে তা জনবান্ধব ও ব্যবসাবান্ধব করতে পরিবর্তন করা হবে।

বাংলাটিভি/পিয়াস

সংশ্লিষ্ট খবর

Back to top button