Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকদেশবাংলাবাংলাদেশ

তিউনিশিয়ায় নৌকাডুবিতে ৩৭ বাংলাদেশির মৃত্যু

অবৈধ পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত ৬৫ জনের প্রানহানি, ৩৭ জন বাংলাদেশি।নিহত বাংলাদেশিদের মধ্যে ৬ জনের বাড়ি সিলেট ও মৌলভীবাজারে,আরও হতাহতের শঙ্কা। নিহত ৪ জনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি শনিবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

তিউনিশিয়ার রাজধানী তিউনিস থেকে ২৭০ কিলোমিটার দূরে নৌকা ডুবির ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধারে মাছ ধরার নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তিউনিশিয়ার নৌবাহিনী।

লিবিয়ার বাংলাদেশ মিশন জানিয়েছে, ভূমধ্যসাগরে নৌকা ডুবে বাংলাদেশি মারা যাওয়ার ঘটনাটি তারা জানেন। তবে ওই ঘটনায় কতজন বাংলাদেশি ছিল এবং কতজন বাংলাদেশি মারা গেছেন এই বিষয়ে তাদের কাছে নিশ্চিত তথ্য নেই।

মিশন থেকে আরও জানানো হয়েছে, প্রকৃত ঘটনা জানতে এবং বাংলাদেশিদের উদ্ধার করতে মিশনের পক্ষ থেকে তিউনিসিয়া কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ চলছে এবং সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি আরও জানিয়েছে, ভূমধ্যসাগরে নৌকা ডুবে যাওয়ার ওই ঘটনায় শনিবার  তিউনিসিয়ার জেলেরা ১৬ জনকে উদ্ধার করে। যার মধ্যে ১৪ জন বাংলাদেশি রয়েছে।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button