Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠানঅন্যান্যদেশবাংলাবাংলাদেশ

আজ বিশ্বকবির ১৫৮তম জন্মবার্ষিকী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী।গ্রীষ্মের তাপদাহেও নগরের রুপ বারবার স্মরণ করে তাঁর সৃষ্টিকেই।নানা আয়োজনে পালন করা হচ্ছে দিনটি।

জীবনের বিভিন্ন সময় নানা কাজে বাংলাদেশে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এদেশের প্রকৃতি,বাউল সুর বিমোহিত করেছে তাকে। সে মুগ্ধতা প্রকাশ পেয়েছে কবির সঙ্গীতে।

রবীন্দ্র মানসে বাউল প্রভাবের মূলে ছিল লালনের গান। বাউলের মনের মানুষ রবীন্দ্রনাথকে মরমি পথে টেনে নেয়। আর তাইতো, সুর, বাণী, তত্ত্বকথা যেমন তাকে আকৃষ্ট করেছিল তেমনি বাউলের বেশভূষারও প্রভাব পড়েছিল রবীন্দ্রনাথের যাপিত জীবনে।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম জানান,‘বাংলাদেশের যেমন সৌভাগ্য হয়েছিল রবীন্দ্রনাথকে কুষ্টিয়াতে আনার, তেমন রবীন্দ্রনাথেরও সৌভাগ্য হয়েছিল কুষ্টিয়ার মত জায়গায় এসে কাজ করার।

ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ চেয়ারম্যান টুম্পা সমাদ্দার জানান,‘তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের প্রকৃতির উপর লিখলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল নিয়েও লিখা আছে তার ।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী আজিজুর রহমান তুহিন জানান, ‘এখানে এসে রবীন্দ্রনাথ বাংলার প্রকৃতি যেমন পদ্মার পাড় দেখলেন, তেমনি দেখলেন  সমাজকে। তার গানে যতটা ওই বিষয়গুলো ফুটে উঠেছে,তার চেয়ে বেশি ফুটে উঠেছে তার কবিতায়।’

আজিজুর রহমান তুহিন আরও বলেন, ‘গানের দিক থেকে বা তার জীবন দর্শনে যদি একটা প্রধান প্রভাব দেখা যায়, তাহলে দেখা যাবে তার আধ্যাত্মিকতা।’

বিভিন্ন সময় জীবনের বহু অনুষঙ্গ থেকে, আধ্যাত্মিকতা থেকে কখনো বা, প্রকৃতির লাবণ্যে মুগ্ধ হয়ে কবি সৃষ্টি করেছেন অসংখ্য সুরের ব্যাঞ্জনা। আর তাইতো রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির পদচারণা সুরের গন্ধ ঢেলে আজো বর্তমান

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button