Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকবলিউডবিনোদনমূলক অনুষ্ঠান

মুখখানি চেনা হলেও যেন চেনাই দায়

 

৭২তম মেট গালায় ভিন্নরূপে আবির্ভূত হলেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মুখখানি চেনা হলেও পুরো সাজে তাঁকে যেন চেনাই দায়!

প্রতিবছর মে মাসের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসে এই আন্তর্জাতিক ফ্যাশন মেট গালার আসর।আর আন্তর্জাতিক তারকারাও তাঁদের ফ্যাশন-নিরীক্ষা চালান মেট গালায়।  গতকাল নিউইয়র্কের মেট্রোপলিটন শিল্প জাদুঘরে বসল এক বছরের প্রতীক্ষিত এ আসর। বিশ্বজুড়ে এখন তারকাদের পোশাক আর ফ্যাশন-সেন্স নিয়ে চলছে ঘন আলোচনা।

যেকোনো আসরের লালগালিচায় নজর কেড়ে নেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এবারের মেট গালায় ঝড় তুললেন হীরকোজ্জ্বল গাউন,চোপার্ডের গয়না আর নাটকীয় মুকুটে এ এক অন্য প্রিয়াঙ্কা যেন। পাশে দারুণ সাজে গায়ক স্বামী নিক জোনাস মানিয়েছিল দারুণ ।

আগে থেকেই ভক্তরা অপেক্ষা করছিলেন ভারতে ‘দেশি কন্যা’ খ্যাত প্রিয়াঙ্কা ও নিকের সাজ দেখার জন্য। বিয়ের পর এটাই তাঁদের প্রথম মেট গালা।

এবারের মেট গালায় প্রিয়াঙ্কাকে সাজিয়েছিলেন মিমি কাটরেল। ফ্যাশনে তাঁর স্লোগান ছিল ‘ক্যাম্প : নোটস অন ফ্যাশন’। ফ্যাশন সমালোচকদের দারুণ প্রশংসা পেয়েছেন ৩৬ বছরের এই বলিউড সুন্দরী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা ও নিক দুজনই তাঁদের মেট গালার মনোমুগ্ধকর ছবি পোস্ট করেছেন। ভক্তরা মেতে উঠেছেন লাইক-চিহ্ন ছুঁতে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস প্রদানের আসর। সেখানেও দামি পোশাক আর গয়নায় যেন দেবীরূপে আবির্ভূত হয়েছিলেন প্রিয়াঙ্কা। পরেছিলেন জুহাইর মুরাদের ডিজাইনকৃত সাদা রঙের গাউন। সঙ্গে ছিলেন গায়ক-গীতিকার স্বামী নিক জোনাস।

প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ হলিউড ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’-এ দেখা গিয়েছে।

বাংলা টিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button