অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ
প্রশিক্ষণের আয়োজন করেছে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’

মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়নে প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করেছে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’
বাংলাদেশ ডাক বিভাগের মহা পরিচালক সুধাংশু শেখর ভদ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেশনিবার রাজধানীতে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ আয়োজনের উদ্বোধন করেন । এ সময় তিনি বলেন এই প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে আর্থিক অনিয়ম এবং অবৈধ অর্থ লেনদেন রোধে নিজেদের শক্তিশালী অবস্থান তুলে ধরলো নগদ।এখন থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ ডাক বিভাগের কর্মী এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা উদ্যোক্তাদের নিয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ সকল স্তরের কর্মকর্তাগণ।
বাংলাটিভি/শহীদ



