Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকনির্বাচনরাজনীতি

ভারতে লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণ

ভারতে আজ লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। এই পর্বে ৯ রাজ্যের মোট ৭১টি এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগ আসনের একাংশের ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

চতুর্থ দফায় পুরো দেশজুড়ে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। বিহারের বেগুসরাই কেন্দ্রে এবারই প্রথম প্রার্থী হয়েছেন কানহাইয়া কুমার। উত্তরপ্রদেশের ফারুকাবাদ কেন্দ্রের দুইবারের সাংসদ সালমান খুরশিদ এবারও কংগ্রেসের প্রার্থী। মুম্বাই উত্তর কেন্দ্রের প্রার্থী উর্মিলা মাতন্ডকার, অনন্তনাগ কেন্দ্রের পিডিপি প্রার্থী তথা জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, কংগ্রেসের মিলিন্দ দেওরা, সমাজবাদী পার্টির ডিম্পল যাদবের মতো হেভিওয়েটদের পরীক্ষাও আজ।

এই দফায় মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১৭টি আসনে ভোট নেয়া হচ্ছে। আসনের হিসেবে এরপরই রয়েছে রাজস্থান ও উত্তরপ্রদেশে ১৩টি করে। এদিকে আজ সোমবারই শেষ হচ্ছে মহারাষ্ট্রের সব আসনের ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন জানায়, এই দফায় মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৯ লাখ। তার বিপরীতে প্রার্থীর সংখ্যা ৯৪৫।

২০১৪ সালের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এই দফায় যে ৭১টি (অনন্তনাগ বাদ দিলে) আসনের ভোটগ্রহণ হচ্ছে, তার মধ্যে বিজেপির দখলে ছিল ৫৬টি আসন। কংগ্রেস জিতেছিল দুটিতে। বাকি আসনগুলো ছিল তৃণমূল কংগ্রেস, বিজু জনতা দলগুলোর মতো আঞ্চলিক দলগুলোর দখলে। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা।

বাংলাটিভি/শহীদ/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button