Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতি

রাজধানীর বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম

রমজানের আগেই রাজধানীর বাজারে বেড়েছে চিনি পেঁয়াজ রসূন আদা ডালসহ মুড়ির দাম। গ্যাল কয়েক সপ্তাহের তুলনায় বেড়েছে সবজি ও মাছের দামও। তবে কিছুটা স্বস্তি এসেছে মুরগি ও ডিমের বাজারে। ১০৫ টাকা ডজনের ডিম এখন পাওয়া যাচ্ছে ৯৫ টাকায় এবং ১৬৫ টালার বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।

মাহে রমজানের এখনো বাকি মাত্র কয়েকদিন, অথচ বাজারে নিত্য পণ্যের গায়ে যেন আগুন লেগেছে। একের পর এক পাল্লা দিয়ে বাড়ছে পণ্যের দাম।

মুড়ি চিনি পেয়াজ রসূন সবজি থেকে শুরু করে রোজায় ব্যবহার্য অধিক নিত্যপন্যের দামই এখন উর্ধমুখী।

এদিকে, গ্যাল সপ্তাহের তুলনায় সবজি ও মাছের সরবরাহ অপরিবর্তিত থাকলেও দাম নিয়ে রয়েছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।

তবে, চলতি সপ্তাহে কিছুটা সুখবর বয়লার মুরগির দামে। কেজিতে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। কয়েক সপ্তাহ ধরে প্রতি কেজি গরুর মাংস পাওয়া যাচ্ছে ৫৫০ ও খাসির মাংস পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়।  সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ডিমের দাম।

রোজার আগে পণ্যের দাম বাড়াটা কোনো অবস্থাতেই কাম্য নয় উল্লেখ করে, বাজার তদারকির জন্য মনিটরিং ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন ক্রাতারা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button