Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশশোক সংবাদ

আওয়ামী লীগ নেতা ইঞ্জি.সবুরের পিতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট এবং  আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের পিতা ইঞ্জিনিয়ার এ কে এম আবদুস সামাদ মৃত্যুবরণ করেছেন (ইন্না—- রাজিউন)। গতকাল শনিবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  আবদুস সামাদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আজ এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আবদুস সবুর-এর পিতা ইঞ্জিনিয়ার একেএম আবদুস সামাদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুম ইঞ্জিনিয়ার একেএম আবদুস সামাদ-এর পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ আজ এক শোক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আবদুস সবুর-এর পিতা ইঞ্জিনিয়ার একেএম আবদুস সামাদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এছাড়া ইঞ্জিনিয়ার একেএম আবদুস সামাদ-এর মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, মরহুমের প্রথম নামাজের জানাজা আগামীকাল (২২ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় (বাদ ফজর) ২০ গ্রীন কর্ণার (জামে মসজিদ), গ্রীন রোড, ঢাকা এবং দ্বিতীয় নামাজের জানাজা (বাদ জোহর) দুপুর ২টায় নিজ গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলার বাহেরচরে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাটিভি/বুলবুল/ হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button