Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅপরাধদেশবাংলাবাংলাদেশ

গাজীপুরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত অস্ত্র ব্যবসায়ী

গাজীপুরে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে  এক অস্ত্র ব্যবসায়ীর নিহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের পর গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় পাওয়া যায় নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। গাজীপুর র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, রাত আড়াইটার দিকে উত্তর সালনা এলাকায় অস্ত্র বেচা-কেনার খবর পেয়ে পোড়াবাড়ি ক্যাম্পের একটি টহল টিম সেখানে অভিযানে যায়। এ

সময় অস্ত্র ব্যবসায়ীরা‌র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ  করে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে অন্য অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ওই অস্ত্র ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব সদস্য সানাউল্লাহ ও উজ্জল আহত হয়েছেন। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button