Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদুর্ঘটনাদেশবাংলাবাংলাদেশ

কৃত্রিম পা লাগলো রাসেলের

সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। সাভারের সিআরপিতে ডা. শফিকের নেতৃত্বে তিন সদস্যের দল কৃত্রিম পা সংযোজনের কাজ করেন।

প্রাথমিকভাবে সন্তুষ্টির কথা জানিয়েছেন চিকিৎসকরা। আর কৃত্রিম পা সংযোজনেও খুশি ভুক্তভোগী রাসেল।

গত বছর ২৮ এপ্রিল, কেরানিগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে, হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল। এরপর চ্যানেল টোয়েন্টি ফোরের মধ্যস্থতায় বিনামূল্যে কৃত্রিম পা লাগানোর কাজ শুরু করে, সাভার সিআরপি।

সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, রাসেলের এ দুর্ঘটনার কারণে সবাই যেমন এগিয়ে এসেছেন আমরাও আমাদের থেকে তার জন্য কিছু করার চেষ্টা করছি। রাসেলকে আমাদের এখানে যে ধরনের সুবিধা দেয়া সম্ভব আমরা তাকে সব ধরনের সুবিধা দেবো।

এর আগে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা রাসেল সরকার রাজধানীর আদাবর এলাকায় স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রীন লাইন পরিবহনের বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেলকে চাপা দেয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button