Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যজনদুর্ভোগদুর্ঘটনাদেশবাংলাবাংলাদেশ

মালিবাগ কাঁচাবাজারে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা

এক ঘণ্টার আগুনে পুড়ে ছাই হয়েছে রাজধানীর মালিবাগ কাঁচাবাজারের প্রায় সব দোকান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাজারের আড়াইশো দোকানের মধ্যে প্রায় সব দোকানেরই মজুদ থাকা মাছ-আলু-চালসহ সব ধরনের মালামাল পুড়ে গেছে।

মালিবাগ বাজার বণিক সমবায় সমিতি জানায়, আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। প্রথমদিকে স্থানীয়রা আগুন নেভাতে পানি দেওয়া শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভানো হয়।

মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল হক নুরু বলেন, ২৬০ টি দোকানের মধ্যে একটি দোকানও অবশিষ্ট নেই। মাছ, মাংস, ডিম, গুরু, ছাগল, চাল, টিন সবই পুড়ে গেছে। নগদ টাকাও পুড়েছে। অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করেন তিনি।

রাজধানীবাসী তখন ঘুমিয়ে। সাত সকালে দোকান খুলতে এসেই ব্যবসায়ীরা দেখেছেন আগুনের দৃশ্য। স্থানীয় লোকজন,ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। মাংস ব্যবসায়ী রাসেল, সাইফুল ও রুবেল জানান,তাদের তিন দোকানে জবাই করার জন্য রাখা ৬৫ টি ছাগল ও তিনটি গরু জীবন্ত পুড়ে গেছে।

আব্দুল কাদের নামের একজন ডিমের দোকানী জানান,তার দোকানের সব ডিম পুড়ে গেছে। প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ইলিশ মাছ ছিল মাছের ব্যবসায়ী স্বপনের। জানালেন,তার সব মাছ পুড়ে গেছে। প্রতিটি মুদি দোকানে ৫০/৬০ লাখ টাকার মালামাল ছিল। প্রায় সব দোকানই পুড়ে গেছে।

মাছের ব্যবসায়ী স্বপন বলেন,খবর পেয়ে এসে দেখি বাজারের পশ্চিম পাশের প্লাস্টিকের দোকান থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। বাজারে প্রায় আড়াইশ দোকান রয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি আসলেও পানি সংকট ছিল। খবর পাওয়ার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button