Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকক্রিকেটখেলাধুলাবাংলাদেশ

ইংল্যান্ড বিশ্বকাপের জন্য টাইগারদের ১৫ সদস্যের দল ঘোষণা

ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে এই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলের চোটাক্রান্ত ক্রিকেটারদের আইসিসির অনুমতি ছাড়াই পরিবর্তন করতে পারবে দলগুলো। এরপর পরিবর্তন করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

আগামী ২ জুন লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। চমক দিয়ে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন দেশের জার্সিতে এখনো কোনো ওয়ানডেতে না খেলা আবু জায়েদ রাহী। তার সঙ্গে দলে জায়গা হয়েছে মোসাদ্দেক হোসেনের।

নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, অফ স্পিনার নাঈম হাসান ও ব্যাটসম্যান ইমরুল কায়েস। বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে আয়ারল্যান্ডে ত্রিদেশী সিরিজের জন্য বাংলাদেশ দলে সঙ্গী হবেন ইয়াসির আলী ও নাঈম হাসান

চুড়ান্ত বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী।

বাংলাটিভি/ফাতেমা

সংশ্লিষ্ট খবর

Back to top button