
পহেলা বৈশাখ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার দুপুরে রমনা বটমূলে বর্ষবরণের সবশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পহেলা বৈশাখকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েঠে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের কঠোর নজরদারিতে রাখা হচ্ছে বলেও সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কামাল বলেন, ‘ নাশকতার কোনো আশঙ্কা নেই। আমরা মনে করি সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে নজরদারিতে রেখেছি। যাতে কেউ কোনো প্রকার গুজব ছড়াতে না পারে।’
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



