Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশ

মাওয়া প্রান্তে পদ্মা সেতুর দশম স্প্যান

 

সকাল ৮টা ৩২ মিনিটের দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে স্প্যানটি নিয়ে যাওয়া হয়।এবং দুপুরের মধ্যেই মাওয়া প্রান্তে সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর   বসানো হয় পদ্মা সেতুর দশম স্প্যান ।স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো দেড় কিলোমিটার।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু।

গত ২০ ফেব্রুয়ারি পদ্মা সেতুতে বসানো হয় অষ্টম স্প্যান। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এর ফলে তখন দৃশ্যমান হয় পদ্মা সেতুর টানা ১ হাজার ২০০ মিটার

এর আগে গত ২২ মার্চ পদ্মা সেতুতে বসানো হয় নবম স্প্যান। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এর ফলে তখন দৃশ্যমান হয় পদ্মা সেতুর ১৩৫০ মিটার (১.৩৫ কিলোমিটার)।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুতে মোট ২৯৪টি পাইল আছে, যার মধ্যে নদীর মধ্যে ২৬২টি পাইল। মূল সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ইতোমধ্যে ২৪৭টি পাইলের কাজ শেষ হয়েছে। ২৯৪টি পাইলে মোট ৪২টি পিলার। সম্প্রতি শেষ হয়েছে সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের পাইল ড্রাইভিংয়ের কাজ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button