Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলানির্বাচন

তৃতীয় ধাপের ১১৭ উপজেলায় চলছে ভোটগ্রহণ

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ২৫ জেলার ১১৭ উপজেলায় ভোট চলছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে তৃতীয় ধাপে ভোট শুরুর আগেই কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৫৬ জন প্রার্থী জয়লাভ করেছেন।তাদের মধ্যে ৩৩ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান এবং ১৪ জন নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন।

শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ১১৭ উপজেলায় ৩৪০ চেয়ারম্যান, ৫৮৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩৯৯ জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসি সচিব আরও জানান, কক্সবাজারের কুতুবদিয়া ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভোট আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। এ ছাড়া নরসিংদী ও কক্সবাজার জেলা সদরের ভোট তৃতীয় ধাপ থেকে স্থানান্তর করে চতুর্থ ধাপে নেয়া হয়েছে।

খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা; মাগুরা জেলার সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলা; নড়াইল জেলার সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা; সাতক্ষীরা জেলার সদর, আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ, কলারোয়া, তালা ও দেবহাটা উপজেলা; কুষ্টিয়া জেলার সদর, ভেড়ামারা, কুমারখালী, মিরপুর, খোকসা ও দৌলতপুর উপজেলা; মেহেরপুর জেলার সদর, মুজিবনগর ও গাংনী উপজেলা এবং ঝিনাইদহ জেলার সদর, শৈলকুপা, হরিণাকুণ্ডু ও কালীগঞ্জ উপজেলা।

অন্যদিকে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, মাদারীপুর জেলার শিবচর, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ, নরসিংদী জেলার পলাশ এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান – এই তিন পদেই একক প্রার্থী রয়েছেন। ফলে এই ছয় উপজেলায় কোনো ভোট হচ্ছে না। ফলে তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও আজ রোববার ১১৭ উপজেলায় ভোট হয়েছে। এই উপজেলাগুলো হলো রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল ও শিবগঞ্জ উপজেলা এবং রংপুর বিভাগের রংপুর জেলার সদর ও মিঠাপুকুর উপজেলা।

বরিশাল বিভাগের বরিশাল জেলার সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, মুলাদী ও হিজলা উপজেলা; ঝালকাঠী জেলার সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা এবং ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা।

চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সদর, কঁচুয়া, মতলব উত্তর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা; লক্ষ্মীপুর জেলার সদর, রামগঞ্জ, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলা; চট্টগ্রাম জেলার বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা এবং কক্সবাজার জেলার পেকুয়া, মহেশখালী, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলা।

ঢাকা বিভাগের মাদারীপুর জেলার কালকিনি ও রাজৈর উপজেলা; শরীয়তপুর জেলার সদর, জাজিরা, নাড়িয়া, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা; গোপালগঞ্জের সদর, টুঙ্গীপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা; রাজবাড়ী জেলার সদর, গোয়ালন্দ, পাংশা ও বালিয়াকান্দি উপজেলা; মানিকগঞ্জ জেলার সদর, দৌলতপুর, ঘিওর, শিবালয়, সিঙ্গাইর, হরিরামপুর ও সাটুরিয়া; গাজীপুর জেলার কাপাসিয়া, কারিয়াকৈর, শ্রীপুর ও কালীগঞ্জ উপজেলা; নরসিংদী জেলার শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুর উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার সদর, হোসেনপুর, কটিয়াদী, পাকুন্দিয়া, তাড়াইল, করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলী, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button