Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাশোক সংবাদ

কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই

প্রখ্যাত সঙ্গেীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দিবাগত রাতে রাজধানীর বারিধারায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। রোববার ( ২৪ মার্চ) বাদ যোহর বারিধারায় পার্ক মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বনানীর সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। 

একুশে পদকপ্রাপ্ত এ শিল্পী জন্মগ্রহণ করেন ১৯৫২ সালে। শাহনাজ রহমতুল্লাহ ছিলেন দেশাত্ববোধক গানের জন্য অত্যন্ত জনপ্রিয়। তার উল্লেখযোগ্য গানগুলো হলো: এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায়। 

পাকিস্তান আমলে রেডিওতে তার নাম বলা হতো শাহনাজ বেগম। মাত্র ১১ বছর বয়সে রেডিও এবং চলচ্চিত্রের গানে তাঁর যাত্রা শুরু হয় ১৯৬৩ সালে। ১৯৬৪ সালে টিভিতে তিনি প্রথম গান করেন। 

বাংলাটিভি/প্রিন্স

 

সংশ্লিষ্ট খবর

Back to top button