Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅন্যান্যদেশবাংলাবাংলাদেশ

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আন্দোলন অব্যাহত

২০০৬ সাল থেকে একই দাবিতে ৩০তম আন্দোলন করছেন নন এমপিও ভুক্ত শিক্ষকরা। তাদের দাবির মুখে ২০১০ সালে স্বীকৃতি প্রাপ্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলেও বাদ রয়ে যায় এখনো ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজারের মতো শিক্ষক ও কর্মচারী।

শিক্ষকরা আন্দোলন করছেন নিজেদের অধিকার আদায়ে। শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করণের দাবিতে গত ১৯ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। এদিকে অনেকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন।

বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা জানান, বেতন ছাড়া তাদের মানবেতর জীবন যাপনের করছেন তারা। পরিশ্রম দেবার পর ও তার মুল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন এসব শিক্ষকরা।

এরআগেও একই দাবিতে গত বছরের জুলাইয়ে অনশন করেন নন এমপিও শিক্ষকরা। পরে সরকারের আশ্বাসে ঘরে ফিরে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আবারো আন্দোলন শুরু করেন বিভিন্ন জেলার নন এমপিও শিক্ষকরা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button