অন্যান্যআন্তর্জাতিকবাংলাদেশ
প্রথম বাংলাদেশী এয়ারলাইন্স হিসেবে সরাসরি চেন্নাই ফ্লাইট

প্রথম বাংলাদেশী এয়ারলাইন্স হিসেবে সরাসরি ভারতের চেন্নাইতে ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারী বিমান সংস্থা ইউ-এস বাংলা এয়ারলাইন্স। আগামী ৩১ মার্চ থেকে এয়ারলাইন্সটি ঢাকা- চট্টগ্রাম-চেন্নাই রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি।
বুধবার সকালে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান সিইও ইমরান আসিফ ।
এছাড়া চেন্নাইতে বাংলাদেশীদের জন্য সল্প খরচে আকর্ষণীয় ট্যুর ও মেডিকেল প্যাকেজও চালু করেছে ইউ-এস বাংলা এয়ারলাইন্স। ।
অনুষ্ঠানে ইউ-এস বাংলার অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি চেন্নাই এর ইন্টারন্যাশনাল প্যাশেন্ট ডিভিশন এর সিনিয়র গ্রুপ জেনারেল ম্যানেজার জিথু জোসি উপস্থিত ছিলেন ।
বাংলাটিভি/ফাতেমা



